বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • ইরান-রাশিয়া সম্পর্ক নিয়ে সর্তকতা প্রকাশ যুক্তরাষ্ট্রের

    ইরান-রাশিয়া সম্পর্ক নিয়ে সর্তকতা প্রকাশ যুক্তরাষ্ট্রের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করছে—এমন প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

    মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ বলেন, কে কার সঙ্গে যোগাযোগ করছে সে বিষয়ে পুরোপুরি অবগত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

    হেগসেথ আরও বলেন, যে ধরনের ঘটনা ঘটার কথা নয়, তা যদি প্রকাশ্যে কিংবা গোপনে ঘটে, আমরা তা মোকাবিলা করছি এবং দৃঢ়ভাবেই মোকাবিলা করছি। এর আগে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাসহ তিনটি সূত্র সিবিএস নিউজকে জানায়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ও গতিবিধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য তেহরানকে সরবরাহ করছে রাশিয়া।

    প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানি সরকার ও তাদের সামরিক সক্ষমতার ওপর হামলা অব্যাহত রেখেছে, তখন রাশিয়া প্রথমবারের মতো ইরানকে এ ধরনের গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। বিষয়টি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

    এদিকে শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, রাশিয়া সরকার ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে রয়েছে। তবে গোয়েন্দা তথ্য সহায়তার অভিযোগ নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

    এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, রাশিয়া ও চীন ইরানকে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উপায়েও সহায়তা করছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন