শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • শক্তিশালী টেলিস্কোপে দেখা যাবে সৌদি আকাশের চাঁদ

    শক্তিশালী টেলিস্কোপে দেখা যাবে সৌদি আকাশের চাঁদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবার সৌদিতে ৩০ রমজানেও খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা কম বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা। ১৯ রমজানের আকাশে চাঁদের ভিজিবিলিটি মাত্র ০.২% থাকবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। তবে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব।

    সৌদি আরব চাঁদ দেখার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে, তাই তারা ১৯ তারিখে প্রযুক্তি ব্যবহার করেই নতুন চাঁদ শনাক্ত করতে পারবে। যদিও ৩০ রমজান পূর্ণ হলে ঈদ পালন করতে চাঁদ দেখা অপরিহার্য নয়, তবুও সবার আগ্রহ থাকে ঈদের চাঁদ খালি চোখে দেখার। সৌদি লোকদের জন্য খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে ২০ রমজান সন্ধ্যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য, এবার নতুন চাঁদ সৃষ্টি হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে সৌদি তা দেখতে সক্ষম হয়েছিল, যা বিশ্ববাসীর কাছে একটি স্মরণীয় ঘটনা।

    বাংলাদেশের আকাশে ২০ রমজান সন্ধ্যায় বড় করে ঈদের চাঁদ দেখা যাবে, ইনশাআল্লাহ। পৃথিবীর অধিকাংশ স্থানে ২০ তারিখেই চাঁদ দেখা সম্ভব হবে। যদিও ৩০ রোজা পূর্ণ হলে চাঁদ দেখা গুরুত্বপূর্ণ নয়, আবহাওয়া অনুকূলে না থাকলেও পরের দিন ঈদ হবে।

    বিশেষ পরিস্থিতি দেখা দিচ্ছে এমন দেশে যেখানে সৌদি, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় রোজা শুরু হয়েছিল এক দিন পরে। সেখানে আকাশ পরিষ্কার থাকলে ২৯ রমজানেই চাঁদ দেখা যেতে পারে। উদাহরণস্বরূপ, নিউজিল্যান্ডে ২৯ রমজানে চাঁদের ভিজিবিলিটি প্রায় ১.৫%, যা খালি চোখে কিছুটা হলেও দেখা সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন