বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • সেহরিতে ডাকাতির চেষ্টাকালে আটক ৩ জন

    সেহরিতে ডাকাতির চেষ্টাকালে আটক ৩ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারে সেহরির সময় গোয়ালের গরু চুরির চেষ্টা করা ৩ ডাকাতকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা ঘরে প্রবেশের চেষ্টা করছিল।

    শনিবার (৭ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল গ্রামে এ ঘটনা ঘটে। 

    ডাকাতির বিষয় গৃহকর্তা বুঝতে পেরে কৌশলে ওই ডাকাত দলটিকে আটকানোর ফাঁদ তৈরি করেন, মসজিদের মাইকে 'ডাকাত আইস্যে' ঘোষণা শুনে ঘর থেকে প্রায় পুরো গ্রামের মানুষ বেরিয়ে আসেন। বিষয়টি টের পেয়ে পালানোর সময় অটোরিকশাসহ ৩ যুবককে ধরে ফেলতে সক্ষম হন গ্রামবাসীরা। 

    আটককৃত যুবকেরা হলো- ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বদিউল আলমের ছেলে ছৈয়দ নুর (২৫), একই এলাকার পেঠান আলীর ছেলে জসিম উদ্দিন (২৪) ও জুম্মা পাড়া এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ রায়হান (২৫)।

    স্থানীয় সামাজিক সংগঠন দীপ্তি জাগরণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের গ্রামে চুরি-ডাকাতি বেড়েছে। দুইদিন আগেও গ্রামের আব্দুর রহিম ভাইয়ের গরু নিয়ে যাওয়া হয়েছে আজ তারা আলি ভাইয়ের বাড়িতে আসছিল। আমরা একত্রিত হয়ে তাদের ধরে ফেলি। এটি উপকূলীয় এলাকা গ্রামবাসীরা ঐক্যবদ্ধ না হলে বড় অঘটন হতে পারত।

    আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং গ্রামবাসীরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

    উখিয়া থানার আওতাধীন ইনানী ফাঁড়ির ইনচার্জ এস আই দুর্জয় সরকার বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন