বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষায় কঠোর প্রতিক্রিয়া হুঁশিয়ারি

    মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষায় কঠোর প্রতিক্রিয়া হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমেরিকান নাগরিকদের ওপর বিশ্বের যেকোনো প্রান্তে হামলা হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেছেন, আমেরিকানদের ওপর আঘাতের ফল হবে “মৃত্যু”।

    মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড কাঠামোর অংশ সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রতিরক্ষামন্ত্রীর এই বার্তা প্রকাশ করেছে। পোস্টটিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে।

    পিট হেগসেথ বার্তায় জানিয়েছেন, পৃথিবীর যেকোনো প্রান্তে কোনো আমেরিকান নাগরিককে হত্যা করা বা হুমকির মুখে ফেলা হলে যুক্তরাষ্ট্র কোনো দ্বিধা ছাড়াই সংশ্লিষ্টদের শনাক্ত করবে এবং হামলার জবাব কঠোরভাবে দেবে।

    সেন্টকমের শেয়ার করা পোস্টটির সঙ্গে প্রায় ২১ সেকেন্ডের ভিডিও ক্লিপও যুক্ত রয়েছে। এতে মার্কিন সামরিক অভিযানের কিছু প্রকাশযোগ্য (‘আনক্লাসিফাইড’) দৃশ্য দেখানো হয়েছে, যেখানে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার ফুটেজ রয়েছে।

    বিশ্লেষকদের মতে, ভিডিও প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত তাদের সামরিক সক্ষমতা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চেয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ