শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

    ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার পশ্চিমবঙ্গ প্রদেশের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

    পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যরা অভিযানের মাধ্যমে ফয়সালকে আটক করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ফয়সাল এবং আরও একজন বাংলাদেশি নাগরিক আলমগীর হোসেন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তাদের বিরুদ্ধে ভারতীয় সীমান্তে অবস্থান এবং পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।

    গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে চাঁদাবাজি এবং রাজনৈতিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যায় এবং বিভিন্ন স্থানে আত্মগোপন করে। শেষমেশ ভারতীয় পুলিশ তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়।

    রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে, আদালত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় ভারতের আইনশৃঙ্খলা বাহিনী আরও অনুসন্ধান অব্যাহত রাখছে।


    সূত্র: এএনআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন