বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • মক্কার কাবায় ইমামের অসুস্থতায় তারাবি নামাজে ইমাম বদল

    মক্কার কাবায় ইমামের অসুস্থতায় তারাবি নামাজে ইমাম বদল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মক্কার পবিত্র কাবা শরীফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি তারাবির নামাজের চার রাকাত আদায়ের পর ক্লান্তি ও শারীরিক অসুস্থতার কারণে নামাজ থেকে সরে দাঁড়ান। বাকি নামাজের ইমামতি করেন শায়খ বান্দার বালিলা।

    রমজান মাসে মক্কার পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে তারাবির নামাজ আদায় করা হয়। এরই মধ্যে এক রাতে নামাজ পড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাবা শরীফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি।

    চার রাকাত তারাবি আদায়ের পর তিনি ক্লান্তি ও শারীরিক অবসাদ অনুভব করেন। এ অবস্থায় তিনি নামাজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তখন সঙ্গে সঙ্গেই সামনে এসে বাকি নামাজে ইমামতি শুরু করেন আরেক ইমাম শায়খ বান্দার বালিলা।

    এ ঘটনার পর মুসল্লি ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শায়খ আবদুল্লাহ আল-জুহানির দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন।

    তিনি নামাজ থেকে সরে দাঁড়ানোর পরপরই শায়খ বান্দার বালিলা তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করে বিশ্বের অন্যতম বৃহৎ মুসল্লির জামাতের ইমামতি অব্যাহত রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ