শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • ইরানের নিরাপত্তা স্থাপনায় হামলার দাবি তুলেছে ইসরায়েল

    ইরানের নিরাপত্তা স্থাপনায় হামলার দাবি তুলেছে ইসরায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সোমবার (৯ মার্চ) মধ্য ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয় জানিয়েছে  ইসরায়েলি সেনাবাহিনী,  যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড সেন্টার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। ইরানে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হওয়ার পরই এই হামলার তথ্য প্রকাশিত হয়েছে। সূত্র: এএফপি।

    ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বাহিনী... ইরানের শাসনব্যবস্থার অন্তর্গত অবকাঠামোর ওপর অতিরিক্ত হামলা চালিয়েছে।

    ওই বিবৃতিতে বলা হয়েছে, লক্ষ্যবস্তুতে ‘একটি রকেট ইঞ্জিন উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র’ অন্তর্ভুক্ত ছিল যা ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ছিল।

    সামরিক বাহিনীর মতে, কেন্দ্রীয় শহর ইস্পাহানে অবস্থিত অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর, একটি পুলিশ সদর দপ্তর এবং বিপ্লবী গার্ড ও আধাসামরিক বাসিজ বাহিনীর ব্যবহৃত অন্যান্য স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

    এর আগে স্থানীয় সময় রোববার (৮ মার্চ) রাতে মোজতবা খামেনিকে ইসলামিক প্রজাতন্ত্রের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করার পর থেকে এটি ছিল ইসরায়েলের প্রথম হামলার ঘোষণা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন