শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নারী কর্মীকে লাঞ্ছিত: উপপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন

    নারী কর্মীকে লাঞ্ছিত: উপপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী দিবসে অফিসের নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের (অ.দা.) একেএম ওয়াহিদুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী নারীসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিরা।

    সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।  

    মানববন্ধনকারীরা জানান, ২০২০ সালে পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন একেএম ওয়াহিদুজ্জামান । পরে ক্রমানয়ে দেবীগঞ্জ ও পঞ্চগড় সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা কার্যালয়ের উপপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পান তিনি।  দীর্ঘদিন ধরে চার অফিসের কর্মকর্তা কর্মচারীরা তার কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিবাদ করতে গেলেই লালকালি দেয়ার ভয়ভীতি দেখানো হতো। কর্মচারীদের গায়েও হাত তোলেন তিনি।  এছাড়া চারটি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেন বলেও অভিযোগ তোলেন তারা। গত ৮ মার্চ নারী দিবসে জেলা প্রশাসক কার্যালয়ে একটু দেরী পৌছানোয় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক লৃনা বেগমের গায়ে হাত তোলেন একেএম ওয়াহিদুজ্জামান। এমনকি অংশগ্রহণকারী নারীদেরও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন।  নারী দিবসের অনুষ্ঠানেই ভুক্তভোগী নারীরা অভিযোগ তোলেন। পরে তারা জেলা প্রশাসক বরাবরে মৌখিক ও লিখিত অভিযোগ করেন।  এদিকে অনুষ্ঠান শেষে কার্যালয়ে ফিরে সকল কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

    তারা আরও জানান, গত বছরের ২৭ নভেম্বর চাপাইনবাবগঞ্জে তার বদলি হলে ক্ষমতার দাপটে এখনো তিনি চারটি অফিসে দিব্যি রাজত্ব করছেন।

    এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে একেএম ওয়াহিদুজ্জামানকে অপসারণের দাবি করেন।  তা না হলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কোন অফিসে কেউ অফিস করবেন না বলে হুশিয়ারি দেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভুক্তভোগী প্রশিক্ষক লুনা বেগম, হিসাবরক্ষক সিলভিয়া নাসরিন, প্রশিক্ষক জান্নাতুল আয়শা জেলি, অফিস সহায়ক মকবুল হোসেন, বোদা উপজেলা কার্যালয়ের হিসাবরক্ষক আক্তারুল ইসলাম, দেবীগঞ্জ কার্যালয়ের হিসাবরক্ষক সাইফুল ইসলাম ও সাবেক সঙ্গীত শিক্ষক জুথি আক্তার। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন