বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • যুদ্ধ কখন শেষ হবে? সিদ্ধান্ত ইরানের হাতে: আইআরজিসি

    যুদ্ধ কখন শেষ হবে? সিদ্ধান্ত ইরানের হাতে: আইআরজিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তবে যুদ্ধ বন্ধ করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তেহরান জানিয়েছে, যুদ্ধ কখন বন্ধ হবে তা নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানেরই।

    ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যত অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে।

    ট্রাম্পের, ইরানের সংঘাত দ্রুতই শেষ হবে এই বিবৃতির প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে আইআরজিসি।

    আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।’
     
    ‘এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যতের অবস্থা এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না।’ এতে আরও বলা হয়।

    ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু তিনি নতুন সর্বোচ্চ নেতা বেছে নেয়া ইরানের বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কার কথাও জানান।

    কয়েক ঘন্টা পরে, মার্কিন কমান্ডার-ইন-চিফ সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, ‘যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে বিশ গুণ বেশি মার্কিন যুক্তরাষ্টের আঘাত পাবে।’

    ইরানের যুদ্ধের ফলে বিশ্ব বাজারে তেল ও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং আমেরিকা জুড়ে জ্বালানির দাম বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

    এদিকে, সোমবার ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও যুদ্ধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। 

    পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, উপসাগরীয় নেতারা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথোপকথনের পর পুতিন সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তির বিষয়ে কিছু ধারণা ব্যক্ত করেছেন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন