শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে।

    মঙ্গলবার (১০ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

    সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

    এর আগে, দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল মালেক তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

    ওই আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম এবং তার স্ত্রী নাছরীন শামসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

    বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামস দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন