বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ২৪ ঘণ্টায় ইরানের পালটাপালটি হামলা: ইসরাইলে আহত ১৯১

    ২৪ ঘণ্টায় ইরানের পালটাপালটি হামলা: ইসরাইলে আহত ১৯১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সাম্প্রতিক পালটা ক্ষেপণাস্ত্র হামলার ফলে গত ২৪ ঘণ্টায় ইসরাইলজুড়ে অন্তত ১৯১ জন আহত হয়েছে, যার মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    'দ্য টাইমস অব ইসরাইল' জানায়, আহতদের মধ্যে সেনাসদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আরও তিনজনের অবস্থা বেশ গুরুতর। এর আগে সোমবার (৯ মার্চ) ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে একজন নিহত এবং দুজন আহত হন।

    গত কয়েকদিন ধরে ইরান ও ইসরাইলের মধ্যে চলা এই বিধ্বংসী পালটাপালটি হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়ায় দেশটির স্বাস্থ্যসেবা এবং জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

    মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক ভয়াবহ মানবিক ও সামরিক সংকটের দিকে মোড় নিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন