বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দীর্ঘ বিরতির পর ব্রাজিল দলে নেইমার, তবে...

দীর্ঘ বিরতির পর ব্রাজিল দলে নেইমার, তবে...
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে রাখা হয়েছে নেইমারকে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর তিনি ফের ব্রাজিল দলে যোগ দিলেন।

চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেননি নেইমার। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসরে তার অংশগ্রহণ নিশ্চিত করতে চান আনচেলত্তি। তবে চোট তার মাঠে নামার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে।

প্রাথমিক দলে থাকা সত্ত্বেও নেইমারের চূড়ান্ত দলে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আনচেলত্তি ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন। তার আগে নেইমারের শারীরিক অবস্থার সরাসরি পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন তিনি।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মিরাসলের বিপক্ষে ম্যাচে নেইমার খেলবেন না, কারণ মাংসপেশির চোটের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আনচেলত্তি হয়তো তাকে চূড়ান্ত দলে রাখবেন না বলে জানিয়েছে কয়েকটি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।

চূড়ান্ত দল ঘোষণার আগে নেইমারের ফিটনেস পরীক্ষা করতে তিনি করিন্থিয়ান্সের বিপক্ষে সিরিএতে খেলবেন। উল্লেখ্য, এই ম্যাচে কোচ আনচেলত্তি গ্যালারিতে থাকবেন না।

ব্রাজিল ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে এবং ১ এপ্রিল খেলবে ক্রোয়েশিয়ার সঙ্গে। এই দুটি প্রীতি ম্যাচই হবে ২০২৬ বিশ্বকাপের আগে পাঁচবারের চ্যাম্পিয়ন দলের প্রস্তুতি। মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল, এবং ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে আসল টুর্নামেন্ট।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন