বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

    লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ গুলিসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাঁধাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিপন ওই এলাকার আবুল কালামের ছেলে।

    পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    স্থানীয়দের মতে, এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সন্ত্রাসী কার্যক্রম কমে আসবে বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন