বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • তেহরানে বিমান হামলার ঘটনায় মৃতের সংখ্যা ৬

    তেহরানে বিমান হামলার ঘটনায় মৃতের সংখ্যা ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন করে বিমান হামলা চালানো হয়েছে ইরানের রাজধানী তেহরানের এক আবাসিক এলাকায়। এতে ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) ভোরে এই হামলা সংঘটিত হয়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তারা বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন। 

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, কিছুক্ষণ আগে আরেকটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছেন।

    রেড ক্রিসেন্টের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো একটি বিধ্বস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে এবং একটি উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় রাস্তার ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

    এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তেহরানে একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তেহরানে রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

    তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন