বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে শিশু হতাহতের সংখ্যা, বলছে ইউনিসেফ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে শিশু হতাহতের সংখ্যা, বলছে ইউনিসেফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা ও সংঘাত মধ্যপ্রাচ্যের লাখ লাখ শিশুর জীবনে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মতে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে ১,১০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে, যা পরিস্থিতির গভীর উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। 

    বুধবার এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সহিংসতায় শিশুদের ওপর চরম আঘাত এসেছে। সংস্থাটির দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ জন, ইসরায়েলে ৪ জন এবং কুয়েতে ১ জন শিশু প্রাণ হারিয়েছে।

    সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “সহিংসতা যত বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।” যুদ্ধের কারণে লাখ লাখ শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং অবিরাম বোমা হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ।

    বিবৃতিতে ইউনিসেফ আরও বলেছে, “শিশুদের হত্যা, পঙ্গু করা কিংবা তাদের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবাগুলো ধ্বংস করার কোনো অজুহাতই গ্রহণযোগ্য হতে পারে না।” মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশুর ভবিষ্যৎ এখন হুমকির মুখে উল্লেখ করে সংস্থাটি দ্রুত বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন