বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ইরানে সুইস দূতাবাস সাময়িকভাবে বন্ধের ঘোষণা

    ইরানে সুইস দূতাবাস সাময়িকভাবে বন্ধের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুইজারল্যান্ড নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রদূত অলিভিয়ের ব্যাঙ্গার্টারসহ দূতাবাসের শেষ পাঁচজন সুইস কর্মী ইতোমধ্যে ইরান ত্যাগ করেছেন বলে জানা গেছে। 

    গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী গানাজিও ক্যাসিস স্বাক্ষরিত সেই বিবৃতি বলা হয়েছে, “ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা এবং তার প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষা বাহিনী কর্তৃক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে তেহরানে সুইজারল্যান্ডের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।”

    “ইরানের দূতাবাসে সুইজারল্যান্ডের মোট ১০ জন নাগরিক ছিলেন। তাদের মধ্যে ৪ জন গত ৩ মার্চ এবং রাষ্ট্রদূত অলিভিয়েল ব্যাঙ্গার্টার-সহ বাকি ৬ জন আজ বুধবার তেহরান ত্যাগ করেছেন। যখন পরিস্থিতির উন্নতি ঘটবে, তখন ফের দূতবাস খোলা হবে এবং পূর্ণমাত্রার কার্যক্রম শুরু হবে।”

    কূটনৈতিক ক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় আছে সুইজারল্যান্ড। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে ইরানে বসবাসরত কিংবা ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের কনস্যুলার পরিষেবা দিয়ে যাচ্ছে সুইজারল্যান্ড।

    মঙ্গলবারের বিবৃতিতে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দূতাবাস বন্ধ হলেও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা অব্যাহত থাকবে।

    সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন