বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • “বাংলার রানী” বরিশাল: ইতিহাস, সংস্কৃতি ও কৃতিত্বে সমৃদ্ধ এক বিভাগ

    “বাংলার রানী” বরিশাল: ইতিহাস, সংস্কৃতি ও কৃতিত্বে সমৃদ্ধ এক বিভাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নদী-নালা, খাল-বিল আর সবুজের সমারোহে ঘেরা বরিশালকে বলা হয় ‘বাংলার রানী’। কেবল প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, বরং শিক্ষা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধে অনন্য অবদানের মাধ্যমে বরিশাল নিজেকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বাংলাদেশের একমাত্র বিভাগ হিসেবে যার নেই কোনো আন্তর্জাতিক সীমান্ত সংযোগ, অথচ নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে যা গোটা দেশে একক আধিপত্য বজায় রেখেছে।

    কীর্তিমানদের আঁতুড়ঘর

    বরিশালের মাটি জন্ম দিয়েছে ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের। সাত বীরশ্রেষ্ঠের মধ্যে দুইজন—মহিউদ্দীন জাহাঙ্গীর এবং মোহাম্মদ মোস্তফা কামাল—এই মাটিরই সন্তান। রাজনৈতিক অঙ্গনে অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, যাঁকে ব্রিটিশরা ‘টাইগার অব বেঙ্গল’ উপাধিতে ভূষিত করেছিল, তাঁর জন্মও এই বরিশালে।

    সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস, সুফিয়া কামাল, কামিনী রায় এবং কুসুমকুমারী দাশের মতো ব্যক্তিত্বরা এখান থেকেই বিশ্ব জয় করেছেন। এছাড়া সাংবাদিকতার পথিকৃৎ মানিক মিয়া, অমর একুশে গানের রচয়িতা গাফফার চৌধুরী এবং শ্রেষ্ঠ দার্শনিক আরজ আলী মাতুব্বর বরিশালের গর্ব।

    সাংস্কৃতিক ও বিনোদন জগতের প্রাণকেন্দ্র

    বিনোদন ও শিল্পকলাতেও বরিশালের অবদান অনস্বীকার্য। জাদুকর জুয়েল আইচ, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত, অভিনেতা মোশাররফ করিম, সোহেল রানা এবং ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা ও মিঠুন চক্রবর্তীর শিকড়ও এই বরিশালে।

    উন্নয়ন ও পর্যটনের নতুন দিগন্ত

    বরিশাল কেবল ঐতিহ্যের শহর নয়, এটি আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তিও বটে:

    • খাদ্যভাণ্ডার: উর্বর পলিমাটির কারণে বরিশালকে বাংলাদেশের ‘খাদ্যভাণ্ডার’ বলা হয়।

    • পায়রা সমুদ্র বন্দর: দেশের তৃতীয় সমুদ্র বন্দরটি বরিশালের পায়রা নদীতে অবস্থিত।

    • গাবখান সেতু: দেশের সর্বোচ্চ সেতু গাবখান, যা ঝালকাঠিতে অবস্থিত।

    • সাগরকন্যা কুয়াকাটা: একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অপূর্ব পর্যটন কেন্দ্র কুয়াকাটা এই বিভাগেই অবস্থিত।

    • গুঠিয়া মসজিদ: স্থাপত্যশৈলীর দিক থেকে বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে এটি পরিচিত।

    কবিগুরু জীবনানন্দ দাসের বিখ্যাত পংক্তি—
    “আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে…” —এই ধানসিঁড়ি নদীও বরিশালে অবস্থিত।

    মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক পরিচয়

    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল বরিশালে, যার নেতৃত্বে ছিলেন মেজর এম এ জলিল। এছাড়া বরিশালের একটি অনন্য বৈশিষ্ট্য হলো, এই বিভাগের প্রতিটি জেলার মানুষের কথ্য ভাষা একই আঞ্চলিক বলয়ে আবদ্ধ, যা দেশের অন্য কোনো বিভাগে দেখা যায় না। বর্তমানে শিক্ষার হারের দিক থেকেও বরিশাল দেশের শীর্ষস্থানে অবস্থান করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ