বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ফের বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়ালো তেলের দাম 

    ফের বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়ালো তেলের দাম 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার (প্রায় ১২,২৯৫ টাকা) ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে।

    মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইরানের নতুন হামলার প্রভাবে তেলের বাজারে এই উর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিলেও দাম বৃদ্ধিকে আটকানো যায়নি।

    ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০.৫০ ডলার এ পৌঁছেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৮.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৯২ ডলারে।

    আইইএ’র ৩২টি সদস্য দেশ জরুরি মজুত থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়, কিন্তু তেলের দাম থামানো যায়নি।

    এর আগে বুধবার (১১ মার্চ) ইরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালিতে হামলা আরও বাড়লে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছতে পারে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো জাহাজকে লক্ষ্য করা হবে।

    তিনি আরও বলেন, “আপনারা কৃত্রিমভাবে তেলের দাম কমাতে পারবেন না। তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভর করে, এবং এই অঞ্চলে অস্থিরতার প্রধান উৎস আপনারাই।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন