শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙল বাংলাদেশের অধিনায়ক

    পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙল বাংলাদেশের অধিনায়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের শুরু ছিল শক্তিশালী। ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করে প্রথম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাত মাত্র ৩১ বলে অর্ধশতক তুলে দলের উড়ন্ত সূচনা নিশ্চিত করেন।

    তবে এই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। ইনিংসের ১৩তম ওভারে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে সাজ সাদাকাত ৭৫ রানে আউট হন এবং পাকিস্তানের ওপেনিং জুটি ভেঙে যায়। তার ইনিংসটি ছিল অনবদ্য, ছয়টি চার এবং পাঁচটি ছয় মেরেই সাজানো।

    প্রথম উইকেটে আউট হওয়ার পর পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১১১ রান। ক্রিজে এখন ব্যাট করছেন সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন।

    মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া পাকিস্তান শুরুতেই আক্রমণাত্মক খেলায় নজর কাড়ে, তবে মিরাজের স্টাইলিশ বোলিং তাদের ধারাবাহিকতা ভেঙে দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন