শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাজারে নতুন নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন

    বাজারে নতুন নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি৮০ ম্যাক্স, নুবিয়া ভি৮০ প্রো এবং নুবিয়া ভি৮০ ডিজাইন। ইতোমধ্যে এই তিনটি মডেল গ্রাহকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। 

    আধুনিক প্রযুক্তি, বিশাল মেমোরি এবং আকর্ষণীয় ডিজাইনের চমৎকার মেলবন্ধন রয়েছে এই সিরিজের স্মার্টফোনে। এর মধ্যে নুবিয়া ভি৮০ ম্যাক্সকে বলা হচ্ছে সুপার ডিউরেবল ও সুপার স্মার্ট স্মার্টফোন। যাদের দৈনন্দিন কাজের চাপ বেশি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তাদের প্রথম পছন্দ এখন ভি৮০ ম্যাক্স।  ফোনটিতে রয়েছে ৮+৮ (১৬ জিবি) র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এর শক্তিশালী ব্যাটারি এবং স্মার্ট পারফরম্যান্স ব্যবহারকারীকে দেয় নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের স্বাধীনতা। এর মূল স্লোগান ”সুপার ডিউরেবল ও সুপার স্মার্ট” যা এর স্থায়িত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়।

    অন্যদিকে নুবিয়া ভি৮০ প্রো ফটোগ্রাফি এবং উন্নত ডিসপ্লের জন্য বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। ১০৮ মেগাপিক্সেল এআই মেইন ক্যামেরার মাধ্যমে পেশাদার মানের ছবি তোলা এবং ১০০০ নিটস ব্রাইটনেস সমৃদ্ধ ইমারসিভ স্ক্রিনে ভিডিও দেখার অভিজ্ঞতা ব্যবহারকারীদের মুগ্ধ করছে। এই মডেলে রয়েছে ৮+১২ (২০ জিবি) পর্যন্ত বিশাল র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি।

    আর নুবিয়া ভি৮০ ডিজাইন স্টাইল এবং আভিজাত্যের অনন্য প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।  স্লিম বডি এবং প্রিমিয়াম ফিনিশিংয়ের এই ফোনটি মূলত ফ্যাশন সচেতন গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি। এতে রয়েছে ৮+৮ (১৬ জিবি) র‍্যাম এবং ১২৮ জিবি রম, যা স্টাইলিশ লুকের পাশাপাশি স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে।

    জেডটিই বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্মোচনের করার পর থেকে গ্রাহকদের কাছ থেকে  ব্যাপক সাড়া পাচ্ছে তারা। যা প্রতিষ্ঠানটির জন্য অনুপ্রেরণামূলক। বিশেষ করে নুবিয়া ভি৮০ সিরিজের বিশাল স্টোরেজ এবং হাই-রেজোলিউশন ক্যামেরা গ্রাহকদের দারুণভাবে আকৃষ্ট করেছে জানান চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি। 

    নুবিয়া ভি৮০ সিরিজের ফোনগুলো এখন সারা দেশের নির্দিষ্ট রিটেইল শপ এবং জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম  পিকাবোতে পাওয়া যাচ্ছে। প্রতিটি ফোনের সাথেই থাকছে অফিসিয়াল ওয়ারেন্টি এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন