বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • ফরিদগঞ্জে এক ঘুষিতে সিএনজি চালক নিহত

    ফরিদগঞ্জে এক ঘুষিতে সিএনজি চালক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের ফরিদগঞ্জে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    নিহত বিল্লাল হোসেন উপজেলার ইছাপুর গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে বিল্লাল হোসেনের সঙ্গে আবুল বাশারের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল বাশার বিল্লাল হোসেনকে ঘুষি মারলে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

    পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

    খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, ওসি (তদন্ত) এমদাদুল হক ও এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল বাশার এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

    ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে অভিযুক্ত আবুল বাশার বিল্লাল হোসেনকে একটি ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং পরে তার মৃত্যু হয়।

    তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন