বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • স্বাস্থ্য খাতে দুর্নীতি ও দায়িত্বে অবহেলা: ডাঃ এনামুল হাসান বিতর্কে

    স্বাস্থ্য খাতে দুর্নীতি ও দায়িত্বে অবহেলা: ডাঃ এনামুল হাসান বিতর্কে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ মুহাম্মদ এনামুল হাসান সকাল ৯ টার সময় ডিউটি থাকার কথা থাকলেও  তিনি ১০ টা বাজলেও আসেন নি।রাউন্ডে আছে বলে দ্বায়িত্বরতরা জানালে তখনো তাকে গিয়ে রাউন্ডে ও পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে  ১৪ মার্চ শনিবার।

    আরো জানা যায় তিনি সপ্তাহের কোন দিনই হাসপাতালে নিয়মিত সময়ে ডিউটিতে আসেন না। হাসপাতালে গিয়ে সরজমিনে দেখা যায় তিনি রাউন্ডের নাম করে সব সময় ডিউটিতে দেরি করে আসেন। এছাড়াও তিনি রোগীদের সাথে প্রায়ই দুরব্যবহার করে থাকেন বলে অভিযোগ রয়েছে। তিনি হাসপাতালের রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে থাকেন।তার চেম্বারে রোগীদের দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা দিয়ে দেন একটি ভিজিটিং কার্ডে।তিনি সার্জারী ও শিশু সার্জারী অভিজ্ঞ ডাক্তার বলে ভিজিটিং কার্ডে লেখা রয়েছে।

    এই বিষয়ে  সরাসরি তার চেম্বারে গিয়ে বক্তব্য  চাইলে ডাঃ মুহাম্মদ এনামুল হাসান বলেন,আমি সঠিক সময়ে আসিনি  কিন্তু আমি ১০ টার কিছুক্ষণ আগে এসেছি। এরপর আমি রাউন্ড দিয়ে চেম্বারে চলে আসি।রোগীদের কে প্রাইভেট ক্লিনিকে ভিজিটিং কার্ড দিয়ে পাঠানোর কথা বললে তিনি বলেন আমি  রোগীদের বাহিরে পাঠাই ভালো পরীক্ষার জন্য, সদর হাসপাতালে তেমন পরীক্ষা  হয়না। যে গুলো সদরে না হয় ওই গুলো বাহিরে পাঠাই।

    এদিকে এই বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রতন কুমার ঢালী বলেন,শুনেছি উনি ডিউটিতে দেরি করে আসছেন তদন্ত করে প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নিব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন