শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদের জন্য সহজ ও সুস্বাদু ব্রেড মালাই

    ঈদের জন্য সহজ ও সুস্বাদু ব্রেড মালাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদে মিষ্টির টেবিলকে আরও বিশেষ করে তুলতে পারে ব্রেড মালাই , যা বানানো সহজ এবং কম উপকরণে তৈরি করা যায়। ঘন ক্রিম ও সুগন্ধি এলাচ দিয়ে সাজানো এই ডেজার্ট খেতেও সুস্বাদু ও দেখতে আকর্ষণীয়।

    উপকরণ:

    • স্যান্ডউইচ ব্রেড – ৮ পিস

    • তরল দুধ – ১ লিটার

    • কনডেন্সড মিল্ক – ৪ টেবিল চামচ

    • চিনি – ⅓ কাপ (স্বাদ অনুযায়ী)

    • কর্নফ্লাওয়ার – ১ চা চামচ

    • এলাচ গুঁড়ো – ½ চা চামচ

    • ফ্রেশ ক্রিম / মালাই – ½ কাপ

    • পেস্তা কুচি – ১ টেবিল চামচ

    • বাদাম কুচি – ১ টেবিল চামচ

    • চেরি – সাজানোর জন্য


    প্রস্তুত প্রণালী:

    ১. ঘন মালাই তৈরি:

    • ½ লিটার দুধ জ্বাল দিন।

    • এতে কনডেন্সড মিল্ক ও সামান্য চিনি দিন।

    • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ দুধে মিশিয়ে ঢেলে দিন।

    • নাড়তে নাড়তে ঘন ক্রিমের মতো মালাই তৈরি করুন।

    • শেষে ফ্রেশ ক্রিম ও এলাচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন।

    ২. ব্রেড প্রস্তুত:

    • ব্রেডের চারপাশের শক্ত অংশ কেটে ফেলুন।

    • ব্রেডগুলো ত্রিভুজ আকারে কেটে নিন।

    • দুই টুকরার মাঝে ঘন মালাই লাগিয়ে স্যান্ডউইচের মতো করে নিন।

    ৩. দুধের মিশ্রণ:

    • বাকি ½ লিটার দুধ জ্বাল দিয়ে একটু ঘন করুন।

    • এতে সামান্য চিনি ও কনডেন্সড মিল্ক দিন।

    • এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিন।

    ৪. সাজানো ও পরিবেশন:

    • একটি প্লেটে মালাই ভরা ব্রেডগুলো সাজিয়ে রাখুন।

    • উপর থেকে ঘন দুধের মিশ্রণ ঢালুন।

    • পেস্তা, বাদাম ও চেরি দিয়ে সাজান।

    • ১ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা পরিবেশন করুন।

    টিপস:

    • মালাই অবশ্যই ঘন ক্রিমের মতো করতে হবে।

    • ব্রেড বেশি ভিজাবেন না, নইলে ভেঙে যেতে পারে।

    • ঠান্ডা করলে স্বাদ আরও ভালো লাগে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ