শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদের জন্য রসমালাই ডেজার্ট কাপ

    ঈদের জন্য রসমালাই ডেজার্ট কাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলার ঐতিহ্যে মিষ্টি মানেই রসমালাই। তবে এবারের ঈদে সাধারণ বাটিতে রসমালাই পরিবেশন না করে তাতে কিছুটা বৈচিত্র্য আনতে পারেন ‘রসমালাই ডেজার্ট কাপ’-এর মাধ্যমে। কাস্টার্ডের ক্রিমি টেক্সচার আর জাফরানের সুগন্ধি এই ডেজার্টটি আপনার মেহমানদারিতে যোগ করবে আভিজাত্যের নতুন মাত্রা। খুব সহজেই ঘরোয়া উপকরণে তৈরি এই সুস্বাদু মিষ্টান্নটির রেসিপি আজ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

    প্রয়োজনীয় উপকরণ

    • রসমালাই: ১/২ কেজি

    • তরল দুধ: ১ লিটার

    • চিনি: ১/৪ কাপ

    • কনডেন্সড মিল্ক: ১/৪ কাপ

    • কাস্টার্ড পাউডার: ১/৪ কাপ (১/৪ কাপ পানিতে গুলে নেওয়া)

    • জাফরান: ১ চিমটি

    • সাজানোর জন্য: পেস্তাবাদাম কুচি ও গোলাপের পাপড়ি (ইচ্ছামতো)


    প্রস্তুত প্রণালী:

    ১. প্রথমে একটি পাত্রে ১ লিটার তরল দুধ চুলায় দিন। দুধ ফুটে উঠলে তাতে চিনি এবং কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুটা ঘন হয়ে এলে এতে জাফরান ছড়িয়ে দিন, যা ডেজার্টে রাজকীয় সুগন্ধ ও রঙ নিয়ে আসবে।

    ২. আগে থেকে পানিতে গুলে রাখা কাস্টার্ড পাউডারটি ধীরে ধীরে দুধের মিশ্রণে ঢালুন এবং অনবরত নাড়তে থাকুন যাতে দলা পাকিয়ে না যায়। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিন।

    ৩. পরিবেশনের জন্য ছোট ছোট কাঁচের ডেজার্ট কাপ নিন। কাপের একদম নিচে প্রথমে রসমালাইয়ের কয়েকটি দানা এবং ওপরে কিছু পেস্তাবাদাম কুচি দিন। তার ওপর তৈরি করা কাস্টার্ডের একটি স্তর ঢালুন। একইভাবে পুনরায় রসমালাই এবং পেস্তাকুচি দিয়ে স্তর তৈরি করুন।

    ৪. সবশেষে ওপর থেকে শুকনো গোলাপের পাপড়ি এবং বাদাম কুচি ছিটিয়ে নান্দনিক রূপ দিন। সেট হওয়ার জন্য ডেজার্ট কাপগুলো ফ্রিজে অন্তত কয়েক ঘণ্টা রেখে দিন।

    পরিবেশন 

    পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন। জাফরান ও গোলাপের সুবাসে ঘেরা এই ‘রসমালাই ডেজার্ট কাপ’ আপনার ঈদের আনন্দকে করবে আরও মধুময়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ