বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নিউজিল্যান্ড সিরিজে নতুন মুখের ভিড়, ইনজুরি কাটিয়ে ফিরলেন জয় ও তানজিম

নিউজিল্যান্ড সিরিজে নতুন মুখের ভিড়, ইনজুরি কাটিয়ে ফিরলেন জয় ও তানজিম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ফিটনেস ও ফিল্ডিংকে প্রাধান্য দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকে পর্যবেক্ষণে রেখেছেন নির্বাচকরা।

সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে চলছে অনুশীলন। ফিজিও ও ট্রেইনিং স্টাফদের নজরে ক্রিকেটারদের কন্ডিশনিং সেশনও জোরদার করা হয়েছে। প্রথম সপ্তাহে ফিটনেসের ওপর জোর দিয়ে পরবর্তী সময়ে ব্যাট-বলের স্কিল ট্রেনিং শুরু হবে।

আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার প্রথম দুটি ম্যাচ মিরপুরে এবং শেষ ম্যাচটি ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

এই ক্যাম্পে সবচেয়ে বড় চমক স্পিন অলরাউন্ডার এসএম মেহেরব হোসেনের প্রথমবার ডাক পাওয়া। এনসিএলে পারফরম্যান্সের সুবাদে দলে সুযোগ পেয়েছেন রুয়েল মিয়া ও আব্দুল গাফফার সাকলাইনও।

এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব ও মাহমুদুল হাসান জয়, যা দলের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন কোচরা।

ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, টানা ক্রিকেট সূচির কারণে ফিটনেসে কাজ করার সুযোগ কম ছিল। তাই এই ক্যাম্পে প্রথম সপ্তাহটি পুরোপুরি ফিটনেস ও ফিল্ডিংয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরবর্তীতে সব ফরম্যাটের ক্রিকেটারদের নিয়ে স্কিল ট্রেনিংয়ে জোর দেওয়া হবে।

নির্বাচকদের লক্ষ্য, মূল দলের পাশাপাশি শক্তিশালী ব্যাক-আপ গড়ে তোলা, যাতে সামনে বড় টুর্নামেন্টগুলোতে দল আরও প্রস্তুত থাকে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন