বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • যাত্রী সেজে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

    যাত্রী সেজে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর জলঢাকায় দুর্বৃত্তরা যাত্রীবেশে অটোভ্যান ছিনিয়ে নেয়ার সময় চালক মমিনুর ইসলাম (১৭)কে হত্যা করেছে। ধান খেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

    শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার সেচ ক্যানেলের পাশে ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মমিনুর ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। 

    পুলিশ সূত্রে জানা যায়, পড়ালেখার পাশাপাশি মমিনুর ইসলাম বাবার অটোভ্যান চালাতেন। গতকাল বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে রাতের বেলা বাড়িতে ফিরে না আসলে স্বজনেরা তাকে খুঁজাখুঁজি করে সন্ধান পায়নি। আজ সকালের দিকে স্থানীয়রা ক্যানেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ধান খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। 

    জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ধান খেতে ফেলে রেখে দুর্বৃত্তরা অটোভ্যান ছিনিয়ে নিয়েছে। বিষয়টি তদন্ত করছি, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন