বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • মাদকমুক্ত সমাজ গঠনে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধপরিকর: এসপি

    মাদকমুক্ত সমাজ গঠনে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধপরিকর: এসপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের লক্ষ্যে চাঁদপুর সদর থানাধীন ০২ নং আশিকাটি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে ২৫ নং রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (শুক্রবার ২৭ মার্চ) মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত জনসাধারণের মতামত শ্রবণ করেন এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, চাঁদপুর; সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসারবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন