বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ত্বকের জন্য ডিমের কুসুম না সাদা অংশ, কোনটি বেশি কার্যকর?

    ত্বকের জন্য ডিমের কুসুম না সাদা অংশ, কোনটি বেশি কার্যকর?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্বকের টানটান ভাব ও উজ্জ্বলতা ধরে রাখতে ঘরোয়া রূপচর্চায় ডিম এখন জনপ্রিয়। কিন্তু মুখে ফেসপ্যাক বানানোর সময় কি ব্যবহার করবেন—ডিমের সাদা অংশ নাকি কুসুম?

    বিশেষজ্ঞদের মতে, ডিমের সাদা অংশ ও কুসুমের আলাদা গুণ রয়েছে। তবে ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী সঠিক অংশটি বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    ডিমের সাদা অংশ
    ত্বকের টানটান ভাব ফিরিয়ে আনতে ডিমের সাদা অংশ বেশ কার্যকর। এতে থাকা অ্যালবুমিন ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে, ফলে ত্বক আরও মসৃণ ও দৃঢ় দেখায়। নিয়মিত ব্যবহারে এটি লোমকূপ সংকুচিত করে এবং ত্বকের উপরিভাগকে টানটান করে তোলে।

    এছাড়া ডিমের সাদা অংশ অতিরিক্ত তেল শোষণ করতে পারে, যা তৈলাক্ত বা মিশ্র ত্বকের জন্য বিশেষ উপকারী। ব্রণ প্রবণ ত্বকের ক্ষেত্রেও এটি ভালো কাজ করে, কারণ এটি ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। যারা ত্বকের বয়সের ছাপ কমাতে চান, তাদের জন্য সাদা অংশ একটি সহজ ও কার্যকর সমাধান হতে পারে। ১টি ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। ভালোভাবে ফেটিয়ে মুখে পাতলা করে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    ডিমের কুসুম
    ডিমের কুসুম ত্বকের গভীর পুষ্টি ও আর্দ্রতা জোগাতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন এ, ডি এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, যা ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে।

    যাদের ত্বক শুষ্ক ও রুক্ষ, তাদের জন্য কুসুম একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজারের মতো কাজ করে। এটি ত্বকের খসখসে ভাব দূর করে এবং ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। শুষ্ক আবহাওয়ায় কুসুম ব্যবহার করলে ত্বক আরও নরম ও মসৃণ থাকে। ১টি ডিমের কুসুমের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন।

    ত্বক অনুযায়ী ব্যবহার
    ত্বকের ধরন অনুযায়ী ডিমের সঠিক অংশ বেছে নেওয়া উচিত। তৈলাক্ত বা মিশ্র ত্বকের ক্ষেত্রে ডিমের সাদা অংশ বেশি উপকারী, কারণ এটি তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বককে টানটান রাখে। অন্যদিকে খুব শুষ্ক ত্বকের জন্য কুসুম ভালো, কারণ এটি ত্বকে পুষ্টি ও আর্দ্রতা যোগায়।

    যদি লক্ষ্য হয় ত্বকের তারুণ্য ধরে রাখা এবং বলিরেখা কমানো, তাহলে ডিমের সাদা অংশ বেশি কার্যকর। এটি ত্বকের দৃঢ়তা বাড়ায় এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

    ডিম একটি সহজলভ্য ও প্রাকৃতিক উপাদান, যা ত্বকের যত্নে দারুণ কাজ করে। তবে সঠিক ফল পেতে হলে নিজের ত্বকের ধরন বুঝে ব্যবহার করা জরুরি। সঠিকভাবে ব্যবহার করলে ডিমের সাদা অংশ বা কুসুম দুটিইত্বককে সুস্থ, উজ্জ্বল এবং তারুণ্যময় রাখতে সাহায্য করতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন