বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • চুয়াডাঙ্গায় অবৈধ তেল বিক্রি: ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ

    চুয়াডাঙ্গায় অবৈধ তেল বিক্রি: ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গভীর রাতে অবৈধ খোলা বাজারে চড়া দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে প্রশাসন অভিযান চালিয়ে ৫ ব্যারেল পেট্রোল ও অকটেন জব্দ করেছে এবং প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

    শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গা এলাকার হাসান অটোমোবাইল সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। 

    গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, বৈধ অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রেখে খোলা বাজারে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল।

    দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উবায়দুর রহমান সোহেল জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সেখান থেকে ৫ ব্যারেল পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।

    তিনি আরও জানান, জব্দকৃত জ্বালানি তেল শনিবার সকাল থেকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন