বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • চোখের ক্লান্তি কমাতে এই পরিবর্তনগুলো আনুন

    চোখের ক্লান্তি কমাতে এই পরিবর্তনগুলো আনুন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজকাল বেশিরভাগ মানুষের দিন কাটে ল্যাপটপ, স্মার্টফোন বা টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে। অফিসের কাজ হোক বা বিনোদন, দীর্ঘ সময় স্ক্রিনের দিকে নজর রাখার ফলে চোখে নানা সমস্যা দেখা দিতে পারে। চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখের মণি ভারী লাগা বা ক্লান্তি—এসব ছোটখাটো অস্বস্তি থেকে কখনো কখনো বড় সমস্যা তৈরি হতে পারে। ঘরোয়া কিছু সহজ কৌশলে চোখের সতেজতা বজায় রাখা সম্ভব।

    চোখের ক্লান্তির কারণ

    একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের পাতার ফেলার হার কমে যায়। এতে চোখের মণি ও চারপাশের পেশিতে চাপ সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ পড়াশোনা, ড্রাইভিং বা অফিসে স্ক্রিনের সামনে বসে থাকার কারণে চোখকে পর্যাপ্ত বিশ্রাম পাওয়া সম্ভব হয় না।

    চোখের ক্লান্তি কাটানোর ঘরোয়া কৌশল

    কোল্ড কমপ্রেস:
    চোখের ক্লান্তি কমাতে কোল্ড কমপ্রেস খুব কার্যকর। বাজার থেকে জেল প্যাক কিনে ব্যবহার করতে পারেন। বাড়িতেও পাতলা পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে চিপে চোখের ওপর ৮–১০ মিনিট রাখুন। এতে চোখের আরাম ফিরে আসে।

    তালুর ভাপ:
    কাজের মাঝে চোখ ক্লান্ত লাগলে দুই হাতের তালু একে অপরের সঙ্গে ঘষে হালকা গরম করুন। এরপর চোখ বন্ধ করে আলতো করে তালু চোখের ওপর রাখুন। এটি চোখের পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে।

    প্রাকৃতিক উপাদান:

    • শসা: শসা কুচি বা স্লাইস করে চোখের ওপর রাখলে চোখের জ্বালাভাব ও নিচের কালি কমে।
    • অ্যালোভেরা ও গ্রিন টি: ঠান্ডা গ্রিন টি ব্যাগ বা টাটকা অ্যালোভেরা জেল চোখের সতেজতা ফেরাতে কার্যকর।

     

    ২০-২০-২০ নিয়ম:
    বিশেষজ্ঞরা চোখের সুরক্ষায় ‘২০-২০-২০ রুল’ অনুসরণের পরামর্শ দেন। এর মানে, প্রতি ২০ মিনিট পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরে থাকা কোনো বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকানো। এতে চোখের ফোকাস করার পেশিগুলো বিশ্রাম পায়।

    এসব কৌশল চোখের ক্লান্তি কাটাতে সাময়িকভাবে সাহায্য করে। তবে যদি চোখে অন্যান্য সমস্যা দেখা দেয়, দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন