বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • ফরিদগঞ্জে ধানক্ষেত থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ১

    ফরিদগঞ্জে ধানক্ষেত থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধানক্ষেতের জমি থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    রোববার (২৯ মার্চ) সন্ধ্যা রাত আনুমানিক ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

    থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে ওসি (তদন্ত) এমদাদুল হকের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, হুমায়ূন কবির, এএসআই জুনায়েদ জুয়েলসহ সঙ্গীয় ফোর্স উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা মিজি বাড়ি এলাকায় অভিযান চালান।

    অভিযানে বিল্লাল মিজি (৪২) নামে এক ব্যক্তির ধানক্ষেতের জমির আইল থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মুকলুছুর রহমান মিজির ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা চাষি বাংলা মাঘ মাসে ধান রোপণের সময় ধানক্ষেতের আইলে গাঁজার বীজ বপন করেন বিল্লাল মিজি। পরবর্তীতে গাছগুলো বড় হলে গোপনে পরিচর্যা চালিয়ে আসছিলেন তিনি।

    থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ একজন চাষিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন