শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঘরেই তৈরি করুন প্রোটিন মাস্ক

    ঘরেই তৈরি করুন প্রোটিন মাস্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোদ, ধুলোবালি আর দূষণে আমাদের চুল প্রতিদিন প্রাণহীন ও রুক্ষ হয়ে পড়ছে। পার্লারে গিয়ে দামী প্রোটিন ট্রিটমেন্ট বা স্পা করার সময় বা সামর্থ্য সবার সবসময় থাকে না। তবে রান্নাঘরের সাধারণ তিনটি উপকরণ—টক দই, লেবুর রস ও পাকা কলা দিয়েই আপনি আপনার চুলের যত্ন নিতে পারেন। প্রোটিন ও ভিটামিনে ভরপুর এই হেয়ার প্যাকটি চুল পড়া রোধ করতে এবং মাথার ত্বক সুস্থ রাখতে জাদুর মতো কাজ করে।

    উপকরণ

    • পাকা কলা
    • টক দই
    • লেবুর রস

    প্রস্তুত ও ব্যবহার প্রণালী

    ১. একটি বড় পাকা কলা ভালো করে চটকে নিন যেন কোনো দানা না থাকে (ব্লেন্ডার ব্যবহার করলে ভালো)। এবার এতে ২-৩ টেবিল চামচ টক দই এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি মসৃণ প্যাক তৈরি করুন।

    ২. চুল কয়েক ভাগে ভাগ করে গোড়া থেকে আগা পর্যন্ত মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। বিশেষ করে স্ক্যাল্প বা মাথার তালুতে আলতো হাতে ম্যাসাজ করুন। এরপর একটি শাওয়ার ক্যাপ বা প্লাস্টিক দিয়ে চুল ঢেকে রাখুন ৩০-৪০ মিনিট।

    ৩. সময় হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর মাইল্ড কোনো শ্যাম্পু ব্যবহার করুন। কলার ছোট ছোট কণা যেন চুলে আটকে না থাকে, সেদিকে খেয়াল রাখবেন।

    যাদের চুল অতিরিক্ত শুষ্ক, তারা এই প্যাকে ১ চা চামচ মধু বা অলিভ অয়েল যোগ করতে পারেন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত একবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ