শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশে ৯ এপ্রিল লঞ্চ হচ্ছে ভিভো ভি৭০ এফই

    বাংলাদেশে ৯ এপ্রিল লঞ্চ হচ্ছে ভিভো ভি৭০ এফই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভ্রমণপিপাসুরা অনেক সময় পাহাড় বা খোলা আকাশের মতো বিশাল কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন, যাতে চারপাশের পরিবেশ আর নিজেকে একসাথে ফ্রেমে রাখা যায়। কিন্তু সমস্যা হয় যখন সেই ছবিগুলো জুম করে বা কেটে ছোট করা হয়। সাধারণ স্মার্টফোনে জুম করলে ছবির ডিটেইল বা সুক্ষ বিষয়গুলো ঝাপসা হয়ে যায়। ফলে শুরুতে ছবিটা সুন্দর মনে হলেও জুম করার পর আর আগের মতো পরিষ্কার থাকে না। 

    স্মার্টফোনের এই চিরাচরিত সমস্যা দূর করতেই ভিভো ডিজাইন করেছে ভি৭০ এফই। যাতে জুম বা এডিট করার পরেও ছবির মান ঠিক থাকে। ভিভো নিশ্চিত করেছে, আগামী ৯ এপ্রিল দেশে লঞ্চ হচ্ছে নতুন ভিভো ভি৭০ সিরিজ।

    ভিভো ভি৭০ এফই- তে থাকবে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। দূরের পাহাড় কিংবা শহরের কোনো সুন্দর জায়গা অথবা যেকোনো গ্রুপ ছবিতে এই ক্যামেরায় সব ডিটেইলস স্পষ্টভাবে ধরা পড়বে। জুম করার পরও ছবি ফেটে যাওয়া বা ঝাপসা না হওয়ায় ব্যবহারকারীরা পরে সহজেই ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবেন। সেই সাথে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি ছবির ঝাপসাভাব কমিয়ে আনে, যা চলার পথেও একদম স্থির ও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করে।  
     
    এটি বিশেষ করে ভ্রমণে খুব কাজে দিবে, যখন হুটহাট ছবি তোলার পর পরে তা এডিট করার প্রয়োজন পড়ে। এর ২০০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরায় ছবি তুললে সব ডিটেইলস এতই নিখুঁত থাকে যে, ছবির যেকোনো অংশ পরে জুম বা ক্রপ করলেও কোয়ালিটি একই থাকবে। সেই সাথে এই ক্যামেরার আলো ও রঙের ভারসাম্য ছবিকে একদম বাস্তবের মতো দেখাবে। বড় ল্যান্ডস্কেপ হোক বা কাছের পোর্ট্রেট, সব পরিস্থিতিতেই আউটপুট স্থির ও নিখুঁত থাকে। 

    ক্যামেরার পাশাপাশি ভিভো ভি৭০ এফই-এর ডিজাইনও হতে যাচ্ছে বেশ নজরকাড়া। এর 'মিউজ পার্পল' রঙের উজ্জ্বল আভা ভিন্ন ভিন্ন কোণ থেকে ফোনটির রঙে দেয় উজ্জ্বল ইফেক্ট। এর সূক্ষ্ম কারুকাজ আর প্রিমিয়াম ডিজাইন ফোনটিকে দেয় এক শৈল্পিক রূপ, যা ভ্রমণপিপাসুদের রুচির সাথে একদম মিলে যাবে।

    ভি৭০ এফই এর সাথে ভিভো নিয়ে আসছে তাদের ফ্ল্যাগশিপ ফোন ভি৭০। আগামী ৯ এপ্রিল বাংলাদেশে ভি৭০ সিরিজ লঞ্চ হবে। যা ব্যবহারকারীদের ছবি তুলতে এবং তা পরবর্তীতে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে দেবে বাড়তি স্বাধীনতা। বিশেষ করে ছবি তোলার পর তা রিফাইন করার দারুণ সুবিধা মিলবে এই সিরিজে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন