শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেফতার

    শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আলোচিত জুনায়েদ হত্যা কাণ্ডের অভিযুক্তদের বিরুদ্ধে থানা পুলিশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

    পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার সাথে জড়িত মোঃ মারুফ (২৪) ও মোঃ জুয়েল মিয়া (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাসিন্দা।

    গত ৩১শে মার্চ ভুনবীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে।

    পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। তবে মামলার তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।
    উল্লেখ্য, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় মামলা নম্বর ২৪, তারিখ ৩১ মার্চ ২০২৬, বাংলাদেশ পেনাল কোডের ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    আলোচিত এই হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশায় স্থানীয় এলাকাবাসীসহ সাধারণ মানুষের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন