বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • আশুলিয়ার জামগড়া ও কুটুরিয়ায় দুটি গার্মেন্টস বন্ধ ঘোষণা

    আশুলিয়ার জামগড়া ও কুটুরিয়ায় দুটি গার্মেন্টস বন্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আজ সকালে কারখানা দুটির মূল ফটকে বন্ধের নোটিশ দেখে হতাশ হয়ে ফিরে গেছেন শ্রমিকরা।

    বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই এমন সিদ্ধান্তে প্রায় চার হাজার শ্রমিকের ভাগ্য এখন অনিশ্চয়তার মুখে। আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যাশন ফোরাম লিমিটেড ও আশুলিয়ার কুটিরিয়ার  এলাকায় অবস্থিত জে  এ এ্যাপারেলস বিনা নোটিশে বন্ধ করা হয়েছে। 

    প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, আজ সকালে কাজে যোগ দিতে এসে তারা কারখানার গেটে তালা এবং বন্ধের নোটিশ দেখতে পান। বেতন না দিয়ে হঠাৎ এই ঘোষণায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং কারখানার সামনে বিক্ষোভের চেষ্টা করেন। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেয়। কাজ হারিয়ে এবং পাওনা টাকা না পেয়ে দিশেহারা শ্রমিকরা দুপুরে এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

    কারখানা এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেন কোনো ধরনের ভাঙচুর বা সহিংসতা এড়াতে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে ।  

    বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, তারা কোনো বিশৃঙ্খলা চান না; বরং দ্রুত কারখানা খুলে দিয়ে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন