শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইনস্টাগ্রামে চালু হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

    ইনস্টাগ্রামে চালু হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা সাধারণের বাইরে কিছু বিশেষ ফিচার ব্যবহার করতে পারবেন।

    মেটা জানিয়েছে, এই সাবস্ক্রিপশনের অন্যতম আকর্ষণ হলো—ব্যবহারকারীরা গোপনে স্টোরি দেখতে পারবেন, অর্থাৎ স্টোরি দেখলেও তা পোস্টদাতার কাছে দৃশ্যমান হবে না। এছাড়া নিজের স্টোরি কে কতবার দেখেছে, সেই তথ্য জানার সুবিধাও থাকবে।

    নতুন এই সেবায় স্টোরি শেয়ারের ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। ‘ক্লোজ ফ্রেন্ডস’-এর বাইরে ব্যবহারকারীরা এখন একাধিক অডিয়েন্স তালিকা তৈরি করে নির্দিষ্ট গ্রুপে স্টোরি শেয়ার করতে পারবেন।

    স্টোরির সময়সীমাও বাড়ানো হয়েছে। সাধারণত ২৪ ঘণ্টা পর স্টোরি মুছে গেলেও, সাবস্ক্রিপশন নিলে এটি আরও ২৪ ঘণ্টা বাড়ানো যাবে। পাশাপাশি সপ্তাহে একবার স্টোরিকে ‘স্পটলাইট’ করার সুবিধা থাকবে, যা অনুসারীদের তালিকার শুরুতে দেখাবে।

    এছাড়া ‘ইনস্টাগ্রাম প্লাস’-এ যুক্ত হয়েছে ‘সুপারলাইক’ নামের অ্যানিমেটেড প্রতিক্রিয়া এবং স্টোরি ভিউয়ার তালিকায় নির্দিষ্ট ব্যবহারকারীকে দ্রুত খুঁজে পাওয়ার সুবিধা।

    যদিও মেটা আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক দেশের তালিকা প্রকাশ করেনি, বিভিন্ন সূত্রে জানা গেছে—মেক্সিকো, জাপান ও ফিলিপাইনে এই সেবা চালু রয়েছে। দেশভেদে সাবস্ক্রিপশনের মূল্য ভিন্ন; মেক্সিকোতে মাসিক প্রায় ২ ডলার, জাপানে প্রায় একই এবং ফিলিপাইনে তুলনামূলক কম।

    বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ মেটার জন্য নতুন আয়ের উৎস তৈরি করতে পারে। তবে অতিরিক্ত সাবস্ক্রিপশন সেবার কারণে ব্যবহারকারীদের মধ্যে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

    প্রিমিয়াম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনাও যাচাই করছে মেটা। এখন দেখার বিষয়, পরীক্ষার পর এই সেবা কতটা বিস্তৃতভাবে চালু করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন