বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তিন দিন

    শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তিন দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিনের বিরতি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

    সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, শুক্রবার ও শনিবার নিয়মিত ছুটির দিন। এর সঙ্গে রোববার ইস্টার সানডে যোগ হওয়ায় শিক্ষার্থীরা টানা তিন দিন স্কুল, কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিরতি উপভোগ করবেন।

    এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় ঢাকার মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় ছাড়া) আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইন নয়, ‘ব্লেন্ডেড’ বা মিশ্র শিক্ষা পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান এবং অনলাইন শিক্ষার সমন্বয় করা হয়। এতে শিক্ষার্থীরা কিছুদিন সরাসরি ক্লাসে অংশ নেবে এবং বাকি সময় অনলাইনে পাঠ গ্রহণ করবে।

    প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। জোড়-বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস ভাগ করার প্রস্তাবও আলোচনায় এসেছে। পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেবেন, আর ব্যবহারিক ক্লাসগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।

    এভাবে ছুটি ও ব্লেন্ডেড শিক্ষাব্যবস্থার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন