বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • আশুলিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ

    আশুলিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মো. জুয়েল মিয়া (২৩) নামে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের নোয়া গাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

    র‌্যাব জানায়, বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল র‌্যাব-৪ এর একটি দল। বিকেল ৩টার দিকে একটি সিলভার রঙের নোয়া গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় র‌্যাব সদস্যরা গাড়িটিকে ধাওয়া করেন এবং বিকেল পৌনে ৫টার দিকে সেটি আটকাতে সক্ষম হন। পরে স্থানীয়দের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১২টি পুটলায় লুকানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    আটকৃত মো. জুয়েল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আবদার সালেহার বটতলা এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে।

    র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মো. শাহীনুর কবির জানান, আটক জুয়েল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে গাঁজা সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে নিজস্ব গাড়িতে করে এই মাদক তিনি গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।

    আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক নির্মূলে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৪।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন