বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ

আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে। এবার বিসিবি থেকে সরে দাঁড়ালেন পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

আজ সকালে বিসিবি সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। ব্যক্তিগত কারণে বোর্ড থেকে সরে যাচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছেন।

বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি।

একাদিক বোর্ড পরিচালকের পদত্যাগে কিছুটা বেকায়দায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে ঢাকা লিগসহ বেশ কিছু টুর্নামেন্ট সময়মতো মাঠে না গড়ানোয় ক্রিকেটারদের থেকেও চাপ বাড়ছে। সবমিলিয়ে অস্থিতিশীল অবস্থায় চলমান বোর্ড।

এমন সংকটময় সময়ে আবারো বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকরা। আগামী ৪ এপ্রিল (শনিবার) বুলবুলের নেতৃত্বে সভা শুরু হবে বেলা এগারোটা থেকে। অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে। যেসক কর্তারা সশরীরে অংশ নিতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত থাকবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন