শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল ২০২৬

    টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

    টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্দান্ত লড়াই আর চরম উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এই শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের যুবারা।

    শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

    টাইব্রেকারে নাটকীয়তার শেষ ছিল না। টসে জিতে প্রথমে শট নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরুতেই বাংলাদেশের গোলরক্ষক মাহিন দারুণ সেভ করে দলকে এগিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম সফলভাবে গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।

    চতুর্থ শটে বাংলাদেশের হয়ে শট নিতে আসেন স্যামুয়েল। তবে ভারতের গোলরক্ষকের সময়ক্ষেপণ এবং পরবর্তী পরিস্থিতিতে তার শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। এতে চার শট শেষে দুই দলের স্কোর দাঁড়ায় ৩-৩।

    শেষ শটটি হয়ে ওঠে নির্ধারক। ভারতের হয়ে শট নিতে আসেন দলের সর্বোচ্চ গোলদাতা ফুটবলার, তবে তার শটটি পোস্টের অনেক উপর দিয়ে চলে যায়। ফলে বাংলাদেশের সামনে খুলে যায় জয়ের দুয়ার।

    চাপের মুহূর্তে শেষ শট নিতে আসেন প্রবাসী ফুটবলার রোনান। দারুণ আত্মবিশ্বাস নিয়ে শট নিয়ে বল জালে জড়ান তিনি। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা।

    এই জয়ের মধ্য দিয়ে ২০২৪ সালের পর আবারও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ, যা দেশের যুব ফুটবলের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন