বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • রাবির শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালুর ঘোষণা

    রাবির শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালুর ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। এই উদ্যোগের আওতায় প্রতি বিভাগে একজন ছাত্রী এবং একজন ছাত্রকে মাসিক ২ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

    শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে রুয়া’র ২য় কার্যনির্বাহী সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

    তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর বিষয়ে আগে থেকেই চিন্তা করছিলাম। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে এই বৃত্তি কার্যক্রম শুরু করা হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি বিভাগে একজন ছেলে ও একজন মেয়েকে মাসিক ২ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

    সিনেট কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, সিনেট শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এটি। সিনেট বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা চাই এটি দ্রুত কার্যকর করা হোক।

    এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন রুয়া সভাপতি। তিনি জানান, প্রতিটি হলে রিডিং রুমে এসি স্থাপন, রুয়া’র নিজস্ব ভবন নির্মাণ এবং ক্যাম্পাসে পুনরায় ৫টি ই-কার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ই-কারে শিক্ষার্থীরা ফ্রিতে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবে। 

    রুয়া’র উদ্যোগে আগামী ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ অক্টোবর রি-ইউনিয়ন আয়োজনের সিদ্ধান্তও জানানো হয় তাঁরা। 

    কার্যনির্বাহী সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) মো. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, রুয়া’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজাম উদ্দিন এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন