বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • কাঁচা আম দিয়ে স্বাস্থ্যকর আমচুর পাউডার

    কাঁচা আম দিয়ে স্বাস্থ্যকর আমচুর পাউডার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরমে কাঁচা আমের রসালো স্বাদ মিস করা দারুণই কঠিন! কিন্তু এখন কেমিক্যালমুক্ত  আমচুর পাউডার এবং ম্যাংগো চিলি সস সহজে বানানো সম্ভব—বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে। শুধু তাই নয়, সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করলে সারা বছর ভিটামিনসমৃদ্ধ স্বাদ উপভোগ করা যায়।

    কেমিক্যালমুক্ত আমচুর পাউডার

    আমচুর পাউডার বা শুকনো আমের গুঁড়ো ডাল, চাটনি বা বিভিন্ন রান্নায় টক স্বাদ আনতে ম্যাজিকের মতো কাজ করে।

    প্রস্তুত প্রণালী:

    •  প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে পাতলা পাতলা স্লাইস করে নিন। স্লাইস যত পাতলা হবে, তত দ্রুত শুকাবে।

    •  একটি বড় কুলায় বা ট্রে-তে আমগুলো ছড়িয়ে কড়া রোদে ২-৩ দিন শুকান। আমের আর্দ্রতা পুরোপুরি চলে গিয়ে যখন এটি মচমচে হবে, তখন বুঝবেন এটি তৈরি।

    •  মচমচে শুকনো আমের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিন।

    •  গুঁড়ো করার পর চালনি দিয়ে চেলে নিন যাতে কোনো দানা না থাকে।

    সংরক্ষণ:

    একটি পরিষ্কার ও শুকনো কাঁচের বয়ামে ভরে রাখুন। ব্যবহারের সময় শুকনো চামচ ব্যবহার করলে এটি এক বছর পর্যন্ত ভালো থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ