বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • পুলিশের ভুয়া আইডি বানাতে এসে যুবক আটক

    পুলিশের ভুয়া আইডি বানাতে এসে যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনের উদ্দেশ্যে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে রংপুরে আটক হয়েছেন মোস্তাফিজুর রহমান (৩০) নামের এক যুবক।

    মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাবের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

    আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে। পুলিশ জানায়, মোস্তাফিজুর রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রেমিকার কাছে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য আস্থা অর্জনে তিনি এভাবে ভুয়া আইডি তৈরি করেছেন।

    ওসি শাহজাহান আলী জানান, মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, তার মানসিক সমস্যা রয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন