শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

    নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপ্তাহিক তিতাসের খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি সাংবাদিক আশরাফুল হক ও দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি সোহেল খানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানানোসহ দ্রুত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ৮ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার সকালে উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের ব্যানারে উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স রোডে নবীনগর থানার সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

    সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় এ সময় দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জোরালো বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুব আলম লিটন, সাংবাদিক রেজাউল হক রহমত, সাংবাদিক কাউছার আলম, সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, সাংবাদিক জাবেদ আহমেদ জীবন, সাংবাদিক হেবজুল বাহার, সাংবাদিক আবু সুফি, সাংবাদিক মনির, সাংবাদিক সুমন উদ্দিন মাষ্টার, সাংবাদিক রাজন প্রিয়ম, সাংবাদিক সোহেল খান, সাংবাদিক রোহান আহমেদ, সাংবাদিক খন্দকার আলমগীর হোসেন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সাংবাদিক কাজল আহমেদ, কবি মোবারক, সাংবাদিক আশরাফুল হক, সাংবাদিক ফজলে রাব্বি পাপ্পু, সাংবাদিক রুবেল আক্রাম, সাংবাদিক আব্দুল্লা আল মামুন, সাংবাদিক বাবুল মাষ্টার, সাংবাদিক শাফিউল আলম, সাংবাদিক মাজেদুল ইসলাম, সাংবাদিক লিটন মিয়া (মেম্বার), সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক পারভেজ খান, সাংবাদিক আমির হোসেন, সাংবাদিক সুমন উদ্দিন, সাংবাদিক নার্গিস আক্তার, সাংবাদিক আল-আমিন, গীতিকার শাকিল সিকদার, রোকেয়া আক্তার, সাংবাদিক সোহেল খান, সাংবাদিক হোসাইন, সাংবাদিক রুহেল খানসহ নবীনগর প্রেসক্লাব, নবীনগর উপজেলা প্রেসক্লাব, নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, নবীনগর রিপোর্টার্স ক্লাব, নবীনগর মডেল প্রেসক্লাব, নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তারা নবীনগর পশ্চিম পাড়াস্থ আয়েশা-আমজাদ পল্লীতে গত ২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে স্থানিয়দের মাদক ও দেহ ব্যবসার অভিযোগ এনে অনুষ্ঠিত মানববন্ধনে ঝগড়াকে কেন্দ্র করে সোহেল খান ও আশরাফুল হক নামে দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেন। দুই সাংবাদিক ঝগড়া থামতে গেলে উদ্দেশপ্রনোদিত হয়ে এক পক্ষ তাদের বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত নারীর শ্লীলতাহানি করে বুকে হাত দেয়া, হাঁস চুরি, স্বর্ণালংকার চুরির অভিযোগ এনে মামলা করেন ডলি আক্তার নামে স্থানিয় এক নারী। এই মামলার প্রতিবাদে উপজেলার সকল সাংবাদিক সংগঠন মিলে জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত এই মামলা দ্রুত প্রত্যাহার করার আহবান করেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন