শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত

    ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে  হাসনাত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

    বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিসিবি তার স্বাভাবিক কাঠামো হারিয়েছে।

    তিনি অভিযোগ করেন, “বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে, তাতে এটি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই; এটি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।”

    হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যের মাধ্যমে বোর্ডের নতুন অ্যাডহক কমিটি গঠন নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের অভিযোগ আরও জোরালো হয়েছে।

    বিসিবির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ক্রীড়াঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, ক্রিকেট বোর্ড পরিচালনায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন