বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • সাভারে গভীর রাতে অগ্নিকাণ্ড, মুদি ও ওষুধের দোকান পুড়ে ছাই

    সাভারে গভীর রাতে অগ্নিকাণ্ড, মুদি ও ওষুধের দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের রাজাশন পালোয়ানপাড়া এলাকায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ১টা ১৩ মিনিটে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি মুদি দোকান ও দুটি ফার্মেসি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সোয়া একটার দিকে রাজাশন পালোয়ানপাড়া এলাকায় হঠাৎ করেই বিদ্যুতের তার থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুনের সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালান।

    খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় আগুন বেশিদূর ছড়াতে পারেনি এবং দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় একটি মুদি দোকান ও দুটি ওষুধের দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। জীবন রক্ষাকারী ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন নিঃস্বপ্রায়।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জরাজীর্ণ বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া না গেলেও ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন