বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • কৃষি মজবুত হলে অর্থনীতি শক্তিশালী হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    কৃষি মজবুত হলে অর্থনীতি শক্তিশালী হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কৃষি খাতের সক্ষমতার ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, “বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশ্বাস করে, কৃষি খাত শক্তিশালী না হলে দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।”

    ​মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুরের বড়স্টেশনস্থ তিন নদীর মোহনায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ (৭-১৩ এপ্রিল) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী'।

    মন্ত্রী তার বক্তব্যে নির্বাচনী অঙ্গীকার পূরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, নির্বাচনের পরপরই সরকার কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ডের পর আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এছাড়া, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ঋণ মওকুফ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “যাদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ ছিল, তা মওকুফ করা হয়েছে। অনেকে মনে করেছিলেন এটি কেবল নির্বাচনী কথা, কিন্তু আমরা তা বাস্তবে কার্যকর করে দেখিয়েছি।”

    নদী ও সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে জাটকা নিধন রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। এ লক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।

    ​মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়া বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র এবং বাংলাদেশ কোস্ট গার্ডের রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান।

    ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন