শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে ক্লাস: শিক্ষামন্ত্রীর ঘোষণা

    সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে ক্লাস: শিক্ষামন্ত্রীর ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন পাঠদান ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রমকে জোড়-বিজোড় ভিত্তিতে ভাগ করা হয়েছে।

    মন্ত্রী জানান, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সশরীরে ক্লাস নেবেন, আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। এই নতুন ব্যবস্থা শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যকর হবে।

    ড. মিলন বলেন, “জ্বালানি সংকট মোকাবিলায় এবং শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। জোড়-বিজোড় ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস ভাগ করার মাধ্যমে শিক্ষা কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না। শিক্ষার্থীরা সময়মতো তাদের পাঠাভ্যাস বজায় রাখতে পারবে।”

    শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

    মন্ত্রী আরও বলেন, “নতুন ক্লাস ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের পড়াশোনা এবং শিক্ষকদের পাঠদান কার্যক্রম সহজ হবে। সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা।”

    এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনকে পাঠানো নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা ইতিমধ্যেই নতুন সিস্টেম অনুযায়ী প্রস্তুতি শুরু করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন