বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • নতুন রূপে খুলছে নবীনগরের সেই আহমেদ হাসপাতাল

    নতুন রূপে খুলছে নবীনগরের সেই আহমেদ হাসপাতাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বহুল আলোচিত ও সমালোচিত আহমেদ প্রাইভেট হাসপাতালে প্রসূতি রাকিবার (২০) মৃত্যুর ঘটনায় অবশেষে ১১ লাখ টাকায় বিষয়টি মীমাংসা হয়েছে। আজ দুপুর ২:৩০ মিনিটে এক শালিসী সভার মাধ্যমে এই দফারফা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষকে প্রসূতি মৃত্যুর জন্য সরাসরি দায়ী করে এই জরিমানা করা হয়।

    শালিসী সভার সভাপতি মো. খবির উদ্দিন মাস্টার জানান, জরিমানার ১১ লাখ টাকার মধ্যে ৮ লাখ টাকা মৃত প্রসূতির নবজাতক পুত্র সন্তানের ভবিষ্যতের জন্য 'ফিক্সড ডিপোজিট' করা হবে।

    বাকি ৩ লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকা প্রসূতির বাবার পরিবারকে দেওয়া হলেও, স্বামীর পরিবার তাদের প্রাপ্য দেড় লাখ টাকা নিতে অপারগতা প্রকাশ করেছেন। 

    খবির উদ্দিন মাস্টার দৃঢ়তার সাথে আশ্বস্ত করেন যে, এই টাকার হিসেবে কোনো প্রকার 'নয়ছয়' করার সুযোগ নেই। এই মীমাংসার পর বিতর্কিত এই হাসপাতালটি আবারও তাদের কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে এবং নতুন সাজে জনসাধারণের সামনে ফেরার ঘোষণা দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন