বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • ‘পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল’: রাজশাহীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী

     ‘পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল’: রাজশাহীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কারিগরি শিক্ষার বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, “সামনে পরীক্ষা, তাতে তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল। কারও বাঁচার উপায় নেই।”

    শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রচলিত আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সমস্যার কথা শোনেন। শিক্ষার্থীরা ক্লাস না হওয়া, আধুনিক ল্যাবের অভাব, পুরোনো যন্ত্রপাতি এবং দক্ষ শিক্ষকের সংকটসহ নানা সমস্যা তুলে ধরেন।

    মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নিহাল উদ্দীন সরকার জানান, নিয়মিত ক্লাস ও পর্যাপ্ত প্র্যাকটিক্যাল সুবিধা না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

    অন্যদিকে শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতির অভাবে কার্যকরভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না। ১৯৬৩ সালে নির্মিত ভবনে এখনো ক্লাস ও ল্যাব চালাতে হচ্ছে বলেও উল্লেখ করেন একজন শিক্ষক।

    শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য ভালো প্রতিষ্ঠানে সুযোগ মিলছে না। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

    তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে আন্তরিক। “যেখানে যেখানে সমস্যা আছে, সেখানে কাজ করা হবে। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী প্রকল্প নেওয়া হবে,” যোগ করেন তিনি।

    এছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষক সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন